এই পলিসি GymCity প্ল্যানের পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য: টাকায় GymCity (CodersBucket Ltd.)-কে, আর US ডলারে আমাদের রিসেলার Paddle-এর মাধ্যমে। এটা আমাদের Terms of Service-এর সাথে যুক্ত।
প্রো ক্যান্সেল বা ডাউনগ্রেড করা
আপনি যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে ক্যান্সেল বা ডাউনগ্রেড করতে পারেন।
আপনার প্ল্যান আপনি যেই সময়ের জন্য টাকা দিয়েছেন, সেই সময়ের শেষে চেঞ্জ হবে, আপনি মাসিক বা বাৎসরিক যেটাই নেন।
আপনি আজই ক্যান্সেল করলেও, ওই সময় পর্যন্ত সব প্রো ফিচার ব্যবহার করতে পারবেন। মত বদলালে ওই তারিখের আগে Stay on This Plan সিলেক্ট করুন।
আর কোনো চার্জ হবে না।
আমরা অব্যবহৃত দিন বা মাসের জন্য রিফান্ড দিই না।
কিছুই ডিলিট হয় না। ফ্রি প্ল্যানে যেসব ফিচার নেই, সেগুলো read-only হয়ে যাবে: আপনি দেখতে, প্রিন্ট ও এক্সপোর্ট করতে পারবেন, কিন্তু এডিট করতে পারবেন না। আবার আপগ্রেড করলে সব আগের মতোই চলবে।
আপগ্রেড করা
আপগ্রেড করলে সাথে সাথে শুরু হয়। আপনার বর্তমান প্ল্যানের অব্যবহৃত অংশ নতুন বিল থেকে বাদ পড়ে, তাই একই দিনের জন্য দুইবার টাকা দিতে হয় না। মাসিক থেকে বাৎসরিক সুইচ করলেও একইভাবে অব্যবহৃত দিনের টাকা কেটে দেয়া হয়।
রিনিউয়াল পেমেন্ট না হলে
আপনার রিনিউয়াল বিল আপনার সময় শেষ হওয়ার 3 দিন আগে পাঠানো হয়। নতুন সময়ের প্রথম দিনেই পেমেন্ট দিতে হবে।
ডিউ ডেটের পর প্রথম 3 দিন: প্রো ঠিকই চলবে। আমরা ইমেইল ও ড্যাশবোর্ডে মনে করিয়ে দেব।
এরপর: প্রো ফিচার বন্ধ থাকবে যতক্ষণ না পেমেন্ট দেন। আপনার মেম্বাররা চেক-ইন ও পেমেন্ট করতে পারবে, কিছুই ডিলিট হবে না।
যেকোনো সময় পেমেন্ট করুন, প্রো সাথে সাথে ফিরে আসবে, আর নতুন মাস শুরু হবে যেদিন টাকা দেন সেদিন থেকে।
পজের 30 দিন পর: আপনার অ্যাকাউন্ট ফ্রি প্ল্যানে চলে যাবে। আমরা 7 দিন ও 1 দিন আগে ইমেইল করব। বাকি থাকা রিনিউয়াল বন্ধ হয়ে যাবে, আর আপনাকে কিছুই দিতে হবে না।
কখন পুরো রিফান্ড দিই
আমরা পুরো রিফান্ড দিই যদি:
একই ইনভয়েসে দুইবার চার্জ করা হয়;
ক্যান্সেল করার পরও চার্জ করা হয়;
ভুল এমাউন্ট চার্জ করা হয় (ডিফারেন্স রিফান্ড করি)।
রিফান্ড চাইবেন কিভাবে
পেমেন্টের 30 দিনের মধ্যে info@gymcity.com এ ইমেইল করুন।
আপনার জিম বা ট্রেইনারের নাম, ইনভয়েস নম্বর আর কী সমস্যা হয়েছে লিখুন।
bKash বা Nagad-এ পেমেন্ট করলে কোথায় টাকা পাঠাতে হবে জানিয়ে দিন।
আমরা 5 থেকে 15 কর্মদিবসের মধ্যে রিপ্লাই দেব।
কত সময় লাগে
টাকায় দেয়া পেমেন্টে রিফান্ড অ্যাপ্রুভ হলে 30 থেকে 90 কর্মদিবস লাগে। টাকা আপনার কার্ড, bKash, Nagad বা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে। US ডলারে দেয়া পেমেন্টে Paddle যে কার্ড বা অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করেছেন সেখানেই টাকা ফেরত পাঠায়। আপনার ব্যাংক বা পেমেন্ট সার্ভিসে দেখাতে কয়েক দিন বেশি লাগতে পারে।
যা রিফান্ড করি না
ক্যান্সেল বা ডাউনগ্রেডের পর অব্যবহৃত সময়ের অংশ।
যেসব অ্যাকাউন্ট আমাদের Terms of Service ভেঙে বন্ধ হয়েছে, তাদের প্ল্যান।
আপনার ব্যাংক বা পেমেন্ট সার্ভিসের চার্জ।
পেমেন্টের 30 দিনের বেশি পরে করা রিকোয়েস্ট।
যেসব পেমেন্ট আমরা ফ্রড বা অপব্যবহার হিসেবে পাই।
আপনি যদি ব্যাংক বা কার্ড কোম্পানিকে এই পলিসিতে রিফান্ড না হওয়া পেমেন্ট রিভার্স করতে বলেন, তাহলে ডিসপিউট মেটানো পর্যন্ত আমরা অ্যাকাউন্ট পজ করতে পারি।
Paddle-এর মাধ্যমে দেয়া প্ল্যান (বাংলাদেশের বাইরে)
US ডলারে দেয়া প্ল্যান বিক্রি করে আমাদের রিসেলার Paddle। এই পেজের নিয়মগুলো সেগুলোর জন্যও প্রযোজ্য। রিফান্ড চাইতে info@gymcity.com-এ ইমেইল করুন, অথবা paddle.net-এ Paddle-এর সাথে যোগাযোগ করুন। Paddle-এর Buyer Terms-ও প্রযোজ্য।
জিম ও ট্রেইনারদের পেমেন্ট
GymCity-র মাধ্যমে জিম বা ট্রেইনারকে টাকা দিলে, টাকা GymCity-তে নয়, ওই ব্যবসায় যায়। এর মধ্যে মেম্বারশিপ ফি, প্যাকেজ ও পার্সোনাল ট্রেনিং-ও আছে। রিফান্ড চাইলে ওই জিম বা ট্রেইনারের কাছে জানতে হবে, কারণ তাদের নিয়মই এখানে চলবে। GymCity এসব পেমেন্ট রিফান্ড করতে পারে না।
যোগাযোগ
info@gymcity.com · CodersBucket Ltd. (GymCity) · codersbucket.com